ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেলেন ‘অ্যালেন স্বপন’


প্রকাশিত: ০৬:৩৫ ১৫ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি ওটিটি জগতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন, এবার নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। সম্প্রতি ‘নয়া নোট’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালে তিনি ভিক্ষুক সেজে ফার্মগেট এলাকায় অভিনয় করেন। গেটআপ এতটাই নিখুঁত ছিল যে পথচারীরা তাঁকে সত্যিকারের ভিক্ষুক ভেবে অনেকে টাকা দেন। আর সেদিনের প্রথম দৃশ্যের শুটিংয়ে ভিক্ষা করেই তাঁর হাতে জমে যায় প্রায় ৫০০ টাকা।
নাসির উদ্দিন খান এক সাক্ষাৎকারে জানান, বাজেট সীমিত থাকায় ফার্মগেট ফুটওভারের ওপর থেকে লুকানো ক্যামেরায় শুটিং করা হয়। তাঁকে বলা হয়েছিল, সাধারণ ভিক্ষুকের মতো মানুষের কাছে গিয়ে হাত পাততে। দর্শক যাতে সন্দেহ না করে, সেজন্য আগে থেকেই চরিত্রের প্রস্তুতি নেন তিনি।
অভিনেতা বলেন, ‘প্রথম দৃশ্যে ভিক্ষা চাইতে গিয়ে অনেকেই আমাকে এড়িয়ে গেলেও কেউ কেউ টাকা দিয়েছেন। পরে দেখি প্রায় পাঁচ শত টাকার মতো জমে গেছে। তখন মনে হলো, বাহ্, এভাবেও তো ভালো আয় হয়!’
তবে এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি উপলব্ধি করেন, ভিক্ষা করা সহজ পথ হলেও এর ভেতরে রয়েছে অসম্মান আর আত্মসম্মান হারানোর যন্ত্রণা। নাসির বলেন, ‘কেউ চাইলেই হাত পাততে পারে না। কারণ, এটি সম্মানের জায়গার সঙ্গে জড়িত। বেশির ভাগ মানুষই তাই এই পথে নামতে চান না।’
ওয়েব সিরিজটির পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিং চলাকালে ভিক্ষা করে পাওয়া টাকাগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। গল্পে সেই টাকার মাধ্যমেই জীবনের নানা উপলব্ধি তুলে ধরা হয়েছে।
‘নয়া নোট’ ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া। ইতিমধ্যে সিরিজটি আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




