পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আসছেন ঢাকায়


প্রকাশিত: ০৩:১৯ ১৭ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় চিত্রনায়িকা হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। সারা উপমহাদেশেই তার রয়েছে বিপুল ভক্তকুল। তাই ঢাকায় তার আসার খবরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস ও আলোচনা।
সম্প্রতি সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই এ ঘোষণা দেন। ভিডিওতে হাসিমুখে তিনি বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি। সবার সঙ্গে দেখা হবে।” তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা-কল্পনা চলছে—কবে ঢাকায় আসছেন এই তারকা?
সূত্র বলছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদেই ঢাকায় আসবেন হানিয়া আমির। ব্র্যান্ডটির প্রচার কার্যক্রমে অংশ নিতে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। তবে এখনো তার আগমনের সুনির্দিষ্ট তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি।
হানিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল চলতি বছরের ২৭ জুন মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি ছবি ‘সর্দারজি ৩’-এ। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করা ছবিটি পাকিস্তানসহ বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারতীয় প্রেক্ষাগৃহে দেখানো হয়নি। কারণ, পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক ওঠে ভারতে। ছবিটিতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোটি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা।
এদিকে ঢাকায় হানিয়ার সম্ভাব্য আগমন ঘিরে ভক্তরা ইতোমধ্যেই অপেক্ষায় দিন গুনছেন। তারা বলছেন, “হানিয়া আমিরকে এবার আমরা সরাসরি দেখতে চাই।” তারিখ নিশ্চিত হলে ঢাকায় তার ভক্তদের ভিড় জমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




