শাহরুখের সঙ্গে শাকিবের দ্বন্দ্ব? হানিয়ার ভাইরাল উত্তর!


প্রকাশিত: ০৪:২৮ ২১ সেপ্টেম্বর ২০২৫
কয়েক দিন আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। শহরের রাস্তা ঘুরে, স্থানীয় খাবারের স্বাদ নিলেন তিনি। বিশেষ করে ফুচকা ও ঝালমুড়ি তাঁর তৃপ্তির তালিকায় প্রথম।
শনিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হানিয়া। অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক সৌমিক আহমেদ তাঁকে একটি প্রশ্ন করেন—“শাহরুখ খান নাকি শাকিব খান, কাকে পছন্দ করেন?” উপস্থিত দর্শকরা উত্তরের জন্য মুখিয়ে থাকলেও হানিয়া কৌতূহলী চেহারা নিয়ে বলেন,
“আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।”
এই মিষ্টি এবং অনায়াস উত্তরটি দর্শকদের মধ্যে হাসি ও আনন্দের ঢেউ তুলেছে।
ফ্যানদের কাছে হানিয়া আমির বরাবরই প্রিয়। ২০১৬ সালে কমেডি ঘরানার ছবিতে আত্মপ্রকাশের পর, টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’-তে অভিনয়ের মাধ্যমে তিনি আরও জনপ্রিয়তা অর্জন করেন। এই কাজের জন্য তিনি ‘হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন (ফিমেল)’ পুরস্কার লাভ করেন।
পরবর্তীতে চলচ্চিত্র ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি ‘সরদারজি ৩’ তাঁকে বাণিজ্যিকভাবে বড় সাফল্য এনে দেয়। প্রাণবন্ত অভিনয় ও সরল ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুত দর্শকদের প্রিয় অভিনেত্রীতে পরিণত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও হানিয়া বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন ১৮.৯ মিলিয়নের বেশি। ফানি ভিডিও, নান্দনিক ছবি এবং স্টাইলিশ লুক শেয়ার করে তিনি তরুণদের কাছে শুধু অভিনেত্রী নন, একাধারে ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎস।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা হানিয়া, দক্ষতা এবং উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে পাকিস্তানের সীমা ছাড়িয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভক্তদের মধ্যে সুপরিচিত হয়ে উঠেছেন।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’




