সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেল


প্রকাশিত: ০৬:৪৩ ২ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার সিডনিতে শনিবার রাতটি হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের জন্য এক স্মরণীয় উৎসব। বাংলাদেশের ব্যান্ড সংগীতের দুই প্রজন্মের প্রতীক—মাইলস ও আর্টসেল—প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করলো সিডনির লিভারপুলের হুইটল্যাম লেজার সেন্টারে।
‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এই ‘মিউজিক ফেস্ট’-কে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই ছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস, অপেক্ষা আর নস্টালজিয়ার জোয়ার।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের বাইরে দেখা যায় দর্শকদের দীর্ঘ লাইন। কারও হাতে বাংলাদেশি পতাকা, কেউ হাতে ব্যান্ডের পোস্টার। ভেতরে সাউন্ডচেকের আওয়াজ ভেসে আসছে বাইরে, আর বাইরে উত্তেজনায় কাঁপছে তরুণ-প্রবীণ দর্শক।
ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ বলেন,
“সিডনি সবসময়ই আমাদের কাছে বিশেষ কিছু। সম্ভবত ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে অস্ট্রেলিয়ায় পারফর্ম করি। এরপর এ নিয়ে অন্তত পঞ্চমবারের মতো এলাম। এখানকার দর্শকদের ভালোবাসা সব সময়ই অবিশ্বাস্য।”
তিনি আরও যোগ করেন, “আমরা জানতাম এটি একটি স্মরণীয় আয়োজন হতে যাচ্ছে। আমরা চেয়েছিলাম সবাই একসঙ্গে গাইবে, চিৎকার করবে—আর দর্শকরা সেটিই করেছেন।”
গিটারিস্ট তুজো বলেন, “অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে আমরা ট্যুর করছি, কিন্তু সিডনির আবহ একেবারেই আলাদা। দর্শকেরা আমাদের রাতটিকে স্মরণীয় করে তুলেছেন।”
মঞ্চে উঠে মাইলস যখন পরিবেশন করলো ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’, ‘ধিকি ধিকি’ ও ‘ফিরিয়ে দাও’-এর মতো কালজয়ী গানগুলো, তখন নস্টালজিয়ায় ভেসে গেল পুরো হল। দর্শকের কণ্ঠে কণ্ঠ মিশে প্রতিধ্বনিত হলো তাদের প্রিয় গানের লাইনগুলো।
এরপর মঞ্চে আসে নব্বই-পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্বকারী ব্যান্ড আর্টসেল।
তাদের পরিবেশনায় ছিল ‘ধূসর সময়’, ‘দুঃখবিলাস’, ‘পথচলা’সহ একাধিক জনপ্রিয় গান। তরুণ দর্শকেরা মেতে ওঠেন তাদের তেজি গিটার রিফ ও রক সাউন্ডে।
ল্যাকেম্বার বাসিন্দা মোহাম্মদ ইরফান খান বলেন,
“মাইলস আমাদের কৈশোরের সঙ্গী। কিন্তু একই মঞ্চে আর্টসেলকেও পাওয়া ছিল এক নতুন অভিজ্ঞতা। এই রাত ভোলার নয়।”
আয়োজক ‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’-এর মুখপাত্র ফয়সাল আজাদ বলেন,
“দুই প্রজন্মের দুই শীর্ষ ব্যান্ডকে একই মঞ্চে আনার স্বপ্ন ছিল আমাদের। সিডনির বাঙালিরা দীর্ঘদিন এমন কিছু চেয়েছিল। এই আয়োজন এখানকার কনসার্ট ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।”
রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই ‘মিউজিক ফেস্ট’ শুধু একটি কনসার্টই নয়, এটি ছিল বাংলাদেশি ব্যান্ড সংগীতের দুই যুগের এক সেতুবন্ধন।
আয়োজক এনামুল হক বলেন, “একই মঞ্চে মাইলস ও আর্টসেল—এটি ছিল ইতিহাসের মুহূর্ত। দর্শকের ভালোবাসাই এই আয়োজনের সার্থকতা।”
অনুষ্ঠানে মাইলস তাদের প্রয়াত সদস্য শাফিন আহমেদকে স্মরণ করে একাধিক গান পরিবেশন করে, যা আবেগে ভরিয়ে দেয় উপস্থিত দর্শকদের হৃদয়।
সিডনির বসন্তের সেই সন্ধ্যায় এক মঞ্চে মাইলস ও আর্টসেলের মিলন প্রবাসী বাঙালিদের জন্য হয়ে উঠলো সুর আর স্মৃতিতে ভরা এক অবিস্মরণীয় রাত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




