অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার


প্রকাশিত: ০৩:০৩ ১২ জুন ২০২৬
‘খিলাড়ি কুমার’ খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমারের অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার গুঞ্জন সম্প্রতি বলিপাড়ায় বেশ চাউর হয়েছে। তার সাম্প্রতিক মুক্তি পাওয়া সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে অভিনেতা নিজেই জানিয়েছেন, আপাতত অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
বৃহস্পতিবার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
অনুষ্ঠানে অক্ষয় কুমার বলেন, ভোর চারটায় ঘুম থেকে উঠলে মাঝেমধ্যে অবসরের কথা মাথায় আসে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় শুটিং আছে এবং সেটে তার জন্য প্রায় ৩০০ জন মানুষ অপেক্ষা করছেন। তিনি বলেন, “পাঁচ সেকেন্ডের জন্য মনে হয় অবসর নেব। তারপর আবার কাজের কথা মনে পড়ে যায়। এভাবেই ৩৬ বছর কেটে গেছে।”
মজার ছলে তিনি আরও বলেন, অবসর নিলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ান, কুকুর হাঁটানো বা বাগান করার মতো কাজ করতে হতে পারে। তাই কাজ চালিয়ে যাওয়াই তার কাছে ভালো মনে হয়। “আমি অবসর নেব না, সেটাই ভালো,” যোগ করেন এই অভিনেতা।
পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর প্রশ্নে অক্ষয় জানান, তিনি একবার বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একদিন পরই পরিবার নাকি তাকে কাজে ফেরার কথা জিজ্ঞেস করেছিল। তার ভাষ্য, “কাজ করাই ভালো।”
অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, “মানুষের অবসর নেওয়া উচিত তখনই, যখন জীবনে আর পাঁচ সেকেন্ড বাকি। মৃত্যুর সময় বলবে—আমি অবসর নিচ্ছি। তার আগে কাজ করে যাওয়া উচিত।”
১৯৯১ সালে ‘সৌগন্ধ’ চলচ্চিত্র দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হয় অক্ষয় কুমারের। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘খিলাড়ি’, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘ভুল ভুলাইয়া’, ‘রাউডি রাঠোর’, ‘এয়ারলিফট’ ও ‘কেশরী’।
সাম্প্রতিক সময়ে তার অভিনীত ‘স্কাই ফোর্স’, ‘হাউসফুল ৫’, ‘জলি এলএলবি ৩’ ও ‘ভূত বাংলা’ মুক্তি পেয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ




