আফগান ক্রিকেটের পথিকৃৎ পেসার শাপুর জাদরান আর নেই


প্রকাশিত: ০৪:১৯ ৭ জুলাই ২০২৬
আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান ক্রিকেটের বিকাশে শাপুর জাদরানের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জাদরান দীর্ঘদিন ধরে বিরল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান এবং সেখানে হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
২০০৯ সালে ওয়ানডে অভিষেকের পর আফগানিস্তানের জার্সিতে তিনি ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। গতি, আগ্রাসী বোলিং এবং লম্বা রানআপের কারণে তিনি সমর্থকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছিলেন।
আফগানিস্তান ক্রিকেটের শুরুর উত্থানে জাদরান ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ে তার ব্যাট থেকে আসা জয়সূচক বাউন্ডারিও ক্রিকেটপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
তার মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




