যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়


প্রকাশিত: ০৬:২৮ ১৮ জুন ২০২৬
বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাসকে নতুনভাবে পুনরুজ্জীবিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে নানা সংকট ও প্রশাসনিক জটিলতায় পিছিয়ে পড়া এই শিল্পমাধ্যমগুলোকে টিকিয়ে রাখতে এখন থেকে প্রাথমিক অনুমতি সরাসরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রাদল ও সার্কাস সংশ্লিষ্টদের প্রশাসনিক হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত যাত্রাশিল্পের মানোন্নয়নবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতায় রায় চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যাত্রাশিল্পকে আবারও মানুষের কাছে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে সংস্কৃতির নামে কোনো ধরনের অশ্লীল বা নেতিবাচক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যাত্রাশিল্পকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে হবে। বাচনভঙ্গি, মঞ্চ ব্যবস্থাপনা, বাদ্যযন্ত্র ও উপস্থাপনায় নতুনত্ব আনলে তরুণ প্রজন্মের কাছেও এই শিল্পমাধ্যম গ্রহণযোগ্যতা পাবে। একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সামাজিক, ঐতিহাসিক ও পৌরাণিক গল্পভিত্তিক নতুন প্রযোজনা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশ নেওয়া শিল্পী, কলাকুশলী ও যাত্রাদল মালিকরা শিল্পীদের আর্থিক নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং ঝুঁকিভাতার দাবি জানান। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনার আলোকে যাত্রাশিল্পীদের জীবনমান উন্নয়ন এবং হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশব্যাপী কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




