• শুক্রবার , ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টায় ৪০ হাজার টিকিট বিক্রি, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১২ ঘণ্টায় ৪০ হাজার টিকিট বিক্রি, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৩ ২৬ জুন ২০২৬

অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত বলিউডের কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির আগেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ১২ ঘণ্টায় ছবিটির ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে বক্স অফিস সূত্রে জানা গেছে।

জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত ছবিটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রায় ১৮ বছর পর এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনকে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং থেকে ছবিটি প্রায় ৮৯ লাখ রুপি আয় করেছে। আর ব্লক বুকিংসহ আয় ২ কোটি রুপির বেশি ছাড়িয়েছে। সারা ভারতে ৩ হাজারের বেশি পর্দায় ছবিটি মুক্তি পাচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন ফিরোজ এ নাদিয়াদওয়ালা। এতে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজসহ একাধিক তারকা অভিনয় করেছেন।

ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে ইউ/এ ১৬+ সনদ দিয়েছে। ছাড়পত্রের আগে কয়েকটি দৃশ্য ও সংলাপে পরিবর্তন আনা হয়েছে। সংশোধনের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৪৪ মিনিট।

নির্মাতাদের দাবি, বড় বাজেট ও মাল্টিস্টার কাস্টের এই ছবিতে কমেডির পাশাপাশি অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের মিশেল রাখা হয়েছে। এখন দর্শক প্রতিক্রিয়া ও প্রথম সপ্তাহান্তের আয়ই নির্ধারণ করবে ছবিটি বক্স অফিসে কতটা সফল হয়।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/