হরমুজের পর এবার বাব আল-মান্দেব, ইরানে হুশিয়ারিতে বিশ্ববাজারে উদ্বেগ


প্রকাশিত: ০২:৩৯ ২ জুন ২০২৬
ইরান আবারও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালী নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধ না হলে এই জলপথেও হরমুজ প্রণালীর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। প্রতিদিন প্রায় ৮৮ লক্ষ ব্যারেল তেল এবং বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী ইতোমধ্যে এই প্রণালীর একটি অংশে প্রভাব বিস্তার করে আছে। তারা অতীতে বিভিন্ন সময় ড্রোন ও বিস্ফোরক নৌকা ব্যবহার করে জাহাজে হামলার অভিযোগে রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যদিও জিবুতি অঞ্চলে আন্তর্জাতিক শক্তিগুলোর সামরিক উপস্থিতির কারণে পুরো প্রণালী নিয়ন্ত্রণ করা সহজ নয় বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




