সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও অ্যাকশন দৃশ্যে দীপিকা


প্রকাশিত: ০১:৫৭ ২০ জুলাই ২০২৬
মাতৃত্বের সময়েও কাজ থেকে বিরতি নেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সাত মাসের গর্ভাবস্থাতেও অ্যাটলির আসন্ন সিনেমা ‘রাকা’-এর শুটিং চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ছবির বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।
ভারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা নিয়মিত ‘রাকা’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ছবির কাজ শেষ করার লক্ষ্যেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, শারীরিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দীপিকা রাতের শিফটেও কাজ করছেন এবং অ্যাকশন দৃশ্যগুলো সম্পন্ন করছেন। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কঠিন দৃশ্যগুলোতেও তাঁর পেশাদারিত্ব ও নিষ্ঠা পুরো টিমকে অনুপ্রাণিত করছে।
সূত্রটি আরও জানায়, শুটিংয়ের পাশাপাশি দীপিকা তাঁর দেড় বছর বয়সী সন্তানের প্রতিও সমান মনোযোগ রাখছেন।
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি সায়েন্স ফিকশন ফ্যান্টাসি অ্যাকশনধর্মী সিনেমা। এতে দীপিকার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন।
বড় বাজেট, উন্নত ভিজ্যুয়াল ইফেক্ট এবং ব্যাপক অ্যাকশন আয়োজনের কারণে সিনেমাটি ২০২৭ সালের অন্যতম আলোচিত প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটিতে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। তবে বিষয়টি এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
‘রাকা’তে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহারের জন্য একাধিক ভিএফএক্স প্রতিষ্ঠান কাজ করছে বলে জানা গেছে। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।
এর আগেও অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে দীপিকার। প্রথম সন্তানসম্ভবা থাকার সময় তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংহাম এগেইন’ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করেছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




