রাজের সঙ্গে পার্টনারশিপ করতে চান শুভশ্রী


প্রকাশিত: ০১:০৭ ১০ আগস্ট ২০২৪
টালিউডের প্রথম সারির নির্মাতা রাজ চক্রবর্তী। ইন্ডাস্ট্রির বেশ কিছু হিট সিনেমার পরিচালক তিনি। ব্যক্তিগত জীবনে রাজের জীবনে প্রেম এসেছে বহুবার। টালিগঞ্জের একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের রসায়ন জমেছিল। এরপর বিয়ে করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
এদিকে ১৫ আগস্ট মুক্তি পাবে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী।
সাক্ষাৎকারে শুভশ্রীকে রাজের সঙ্গে একসাথে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’জনে মিলে একসঙ্গে যদি ভালো ভালো কাজ করা যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছি। ‘সিকাবা’ হাউসের ছাতার তলায় অনেক কাজ করতে চাই। নতুন আইডিয়া, নতুন ডিরেক্টর-রাইটার্স, খুঁজছি। নতুন প্রজন্মের ইয়াংদের দেখতে চাই।
শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, পাশে দাঁড়ালেন রাজ
বেডরুমের ছবি শেয়ার করে নতুন খবর দিলেন শুভশ্রী
‘বাবলি’ ছবি নিয়ে এ অভিনেত্রীর ভাষ্য, ফ্যামিলির সকলে আমাকে এতটা উৎসাহ দেয় কাজের জন্য, ফলে একেবারেই সমস্যা হয়নি। তবে অবশ্যই মাদার্স গিল্ট কাজ করে। তাই সেইরকম সময় বেঁধে আমি শুটিং করেছিলাম। একটা নির্দিষ্ট সময়ে কাজে যেতাম, আবার বাড়ি ফিরে আসতাম ঠিক সময়ে। আউটডোরে যখন কাজ করেছিলাম ওদের দুজনকেই নিয়ে গেছিলাম। আমরা এরকমই পরিকল্পনা করি, যদি দুজনেই বেরিয়ে যাই, তাহলে সঙ্গে বাচ্চাদের নিয়ে যাই।
শুভশ্রী বুদ্ধদেব গুহ বিষয়ে বলেন, যখন ‘বাবলি’-র স্বত্বটা নিতে গিয়েছিল রাজ, বুদ্ধদেব গুহ বলেছিলেন শুভশ্রী ‘বাবলি’ হলে খুব ভালো হয়।
হ্যা, শুনেছিলাম কাস্টিংয়ে লেখকের বড় ভূমিকা রয়েছে। উনি বলেছিলেন, শুভশ্রী যদি ওজনটা একটু বাড়ায়। ভাবলে মন খারাপ হয়ে যায়, ওকে ছবিটা দেখাতে পারলাম না।
উল্লেখ্য, শুভশ্রী নিজেও রাজের আগে আরেকটি প্রেমে মজেছিলেন। সেটা ছিল সুপারস্টার দেবের সঙ্গে। ক্যারিয়ারের প্রথম দিকে তারা একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছিলেন। সেই সুবাদে গভীর প্রণয়ে আবদ্ধ হয়ে যান। তবে পরবর্তীতে সম্পর্কটি থেকে তারা বেরিয়ে আসেন। এরপর রাজকে ভালোবেসে মালাবদল করেন। অন্যদিকে দেব রুক্মিণী মৈত্রের প্রেমে জড়ান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




