বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে একদিনে গেল ৮১ ট্রাকে ১,৭০১ টন আলু


প্রকাশিত: ০১:২০ ৮ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে একদিনে রপ্তানি হলো ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর ৮১টি ট্রাক এসব আলু নিয়ে বন্দরের কার্যক্রম শেষে সড়কপথে সীমান্ত অতিক্রম করে নেপালে প্রবেশ করে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান রাতেই বিষয়টি নিশ্চিত করে জানান, এস্টারিক্সসহ বেশ কয়েকটি জাতের আলু রপ্তানি করা হয়েছে।
তিনি বলেন, “নেপালে বর্তমানে আলুর ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশের রপ্তানিকারকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা আলু রপ্তানি করছে। প্রতিটি ট্রাক বন্দরে প্রবেশের পর উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র প্রদান করছে।”
এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। তবে বৃহস্পতিবারের চালানে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সীমান্তপথে আলু রপ্তানি অব্যাহত থাকলে দেশের উত্তরাঞ্চলের কৃষক ও রপ্তানিকারকরা উভয়ই উপকৃত হবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




