নিরাপদ খাদ্য পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছে রিজিক সুপারশপ


প্রকাশিত: ০৫:৪৬ ১০ জানুয়ারী ২০২৬
ঢাকার সাভারে ন্যায্য মূল্যে ভোক্তাদের হাতে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘রিজিক সুপার শপ’। শুক্রবার দুপুরে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সুপার শপের উদ্বোধন করা হয়। উদ্বোধনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমযম নুর সিটির কর্ণধার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক নুর আলম সিদ্দিকী মানু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা ফিতা কেটে সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা ও রিজিক সুপার শপের কর্ণধার মুফতি মাহদি বিন শাহজাহান। তিনি বলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য ন্যায্য মূল্যে অথেন্টিক ও অর্গানিক খাদ্যপণ্য নিশ্চিত করা। এজন্য বাছাইকৃত ও বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করা নিরাপদ পণ্য নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা এই সুপার শপ খোলা থাকবে এবং ভোক্তাদের সুবিধার্থে বিনামূল্যে হোম ডেলিভারি সেবাও চালু করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমযম নুর সিটির কর্ণধার মাওলানা নূর মোহাম্মদ। তিনি বলেন, বর্তমানে দেশের বাজারগুলো ভেজালে সয়লাব হয়ে গেছে। নানা ধরনের ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক মিশ্রিত খাদ্যপণ্যের কারণে ভোক্তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। বিকল্প না থাকায় অনেকেই জেনেশুনেই বিষাক্ত খাদ্য গ্রহণ করতে বাধ্য হচ্ছেন, যা দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্য নিরাপত্তাকে ভয়াবহ হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বলিয়ারপুর এলাকায় সর্বপ্রথম রিজিক সুপার শপের যাত্রা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। পর্যায়ক্রমে এই উদ্যোগের সুফল পুরো সাভার এলাকায় ছড়িয়ে পড়বে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য গ্রহণের সুযোগ পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




