• বুধবার , ২৭ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া কিনতে ট্যানারিদের ১৬০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক

চামড়া কিনতে ট্যানারিদের ১৬০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০০ ২৬ মে ২০২৬

কোরবানির ঈদ সামনে রেখে দেশের ট্যানারিমালিকরা এবার প্রায় ৭৫ থেকে ৮০ লাখ পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়েছেন। এর মধ্যে ঢাকার বাজার থেকে প্রায় ৮০ শতাংশ চামড়া সরাসরি কেনার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে চামড়া কেনার জন্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কয়েকটি ব্যাংক মিলে প্রায় ১৬০ কোটি টাকা ঋণ দিয়েছে ট্যানারি খাতকে। তবে ব্যবসায়ীদের দাবি, এ ঋণ তাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়।

ব্যাংক সূত্রে জানা যায়, খেলাপি ঋণের কারণে অনেক ব্যবসায়ী নতুন করে ঋণ সুবিধা পাননি। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী পুরো ঋণ বিতরণও সম্ভব হয়নি।

ঋণ বিতরণের মধ্যে সোনালী ব্যাংক একটি ট্যানারিকে ২৫ কোটি টাকা, অগ্রণী ব্যাংক দুই ট্যানারিকে ৭৫ কোটি টাকা এবং জনতা ব্যাংক ৬০ কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে জনতা ব্যাংকের কিছু অর্থ ইতোমধ্যে ছাড় করা হয়েছে। অন্যদিকে রূপালী ব্যাংকের দুই গ্রাহক শর্ত পূরণ না করায় ঋণ পাননি।

ট্যানারি মালিকরা জানান, দীর্ঘদিন ধরে শিল্পখাতটি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের পর পরিবেশগত জটিলতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিক চাপে পড়েছে।

তাদের মতে, লবণ, শ্রম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে এবার কাঁচা চামড়ার দাম গত বছরের তুলনায় প্রতি পিসে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমতে পারে।

তবে মানসম্মত চামড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে কেনার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/