ঈদের পর প্রথম শুক্রবার: বাজারে ক্রেতা কম, মুরগির দাম ঊর্ধ্বমুখী


প্রকাশিত: ০২:১৫ ৫ জুন ২০২৬
ঈদুল আজহার ছুটির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে নিত্যপণ্যের বাজারে বড় কোনো অস্থিরতা না থাকলেও মুরগির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৫ জুন) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে দোকানপাট খুললেও ক্রেতার ভিড় অন্যান্য শুক্রবারের তুলনায় অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি শেষে অনেকেই এখনো ঢাকায় ফেরেননি, ফলে বাজারে স্বাভাবিক কেনাবেচা হয়নি।
বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। পাকিস্তানি মুরগির কেজি ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংসের দোকান অনেক স্থানে বন্ধ থাকায় দাম জানা যায়নি।
মাছের বাজারে পাঙাস ও তেলাপিয়া মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই ২২০ টাকা, রুই ৩২০ টাকা, শিং মাছ ৩২০ টাকা এবং মৃগেল মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রাউন ডিমের ডজন ১৩০ টাকা এবং সাদা ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় কিছুটা কম।
সবজির বাজারে কচুমুখী ৮০ টাকা, মূলা ৪০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা এবং লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, ঈদের পর ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর মানুষ প্রয়োজনীয় কেনাকাটা কম করায় বাজারে বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




