তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত: ০২:৫৯ ১৪ জুন ২০২৬
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা অনুমোদন করে। ব্যাংকটিতে সাম্প্রতিক সময়ে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা এবং গ্রাহকদের আমানত উত্তোলনের চাপের কারণে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন, ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার সহায়তা চায়। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক আপাতত ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা অনুমোদন করেছে।
এর আগে নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) পূরণেও ব্যর্থ হয় ইসলামী ব্যাংক। পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে কিছুটা চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের এই সহায়তা ব্যাংকটির চলমান তারল্য সংকট কিছুটা স্বাভাবিক করবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




