এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৩:৩১ ১৮ আগস্ট ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন করে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী এ তথ্য জানান।
রাজস্ব নীতি বিভাগ হবে ‘থিংক ট্যাংক’
অর্থমন্ত্রী জানান, নতুন রাজস্ব নীতি বিভাগ সরকারের নীতিনির্ধারণী ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি এবং শিল্প-বাণিজ্য সংগঠনের বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই প্রতিষ্ঠান করনীতি প্রণয়ন করবে।
এর লক্ষ্য হবে একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিবান্ধব কর কাঠামো তৈরি করা।
অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগকে তিনি সরকারের ‘অ্যাকশন টিম’ হিসেবে উল্লেখ করেন। এই বিভাগের মূল দায়িত্ব হবে কার্যকর ও দক্ষতার সঙ্গে রাজস্ব আদায় নিশ্চিত করা।
কর ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজ করা এবং আইন যথাযথভাবে প্রয়োগ করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
শুধু বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে করের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অযৌক্তিক কর অব্যাহতি কমানো, কর ফাঁকি ও কর পরিহার বন্ধ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে করদাতাদের নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা
অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এই লক্ষ্যমাত্রা ৪৬ শতাংশ বেশি।
তিনি বলেন, লক্ষ্যমাত্রাটি উচ্চাভিলাষী হলেও এটি পরিকল্পিতভাবেই নির্ধারণ করা হয়েছে। অর্থনীতির আকার বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতাও বাড়ানো প্রয়োজন।
ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির লক্ষ্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায় বলে জানান আমির খসরু।
তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে নিজস্ব সম্পদের ব্যবহার বাড়াতে হবে। এ জন্য একটি শক্তিশালী ও আধুনিক রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
‘কন্টাক্ট-ফ্রি’ রাজস্ব প্রশাসন
রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নে প্রযুক্তি ও অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া করদাতাদের সরাসরি কর্মকর্তাদের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। সরকারের লক্ষ্য একটি সম্পূর্ণ ‘কন্টাক্ট-ফ্রি’ ও ‘ফেসলেস’ রাজস্ব প্রশাসন তৈরি করা।
এরই মধ্যে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট, আসিকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং আধুনিক স্ক্যানিং ব্যবস্থাসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম
বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার অন্যতম বড় সমস্যা হিসেবে কম কর-জিডিপি অনুপাতের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। এ হার বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গড় কর-জিডিপি অনুপাত ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। একই সময়ে বাংলাদেশের অনুপাত ছিল ৭ দশমিক ২ শতাংশ।
জাতীয় ঐকমত্য গঠনের প্ল্যাটফর্ম রাজস্ব সম্মেলন
আমির খসরু বলেন, রাজস্ব সম্মেলন শুধু কর আদায় বা রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করার আয়োজন নয়। এটি জাতীয় ঐকমত্য তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
নিজস্ব অর্থায়নে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ভবিষ্যৎ রাজস্ব ব্যবস্থার কাঠামো নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




