বিএমডব্লিউ ট্যাগ সঙ্গে সম্পর্ক নেই তাও কেন ভাইরাল


প্রকাশিত: ০৫:০৯ ২৩ সেপ্টেম্বর ২০২৪
সম্প্রতি ফেসবুক ফিড স্ক্রল করতে গেলে ‘Ten unknown facts about #BMW’ শিরোনামের পোস্ট অনেকেরই চোখে পড়ার কথা। আচমকা ফিড ভরে গেছে এই পোস্টগুলোতে। বিএমডব্লিউর সঙ্গে সম্পর্ক নেই তাও এমন পোস্ট কেন? এগুলো হুটহাট করে দেওয়া পোস্ট?
প্রথমেই বলে নিতে হয়, এই পোস্টগুলো ‘লিস্টিকল’ ফরম্যাটে লেখা। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। লিস্টগুলো ছোট, ঝটপট পড়া যায়, আর এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের দীর্ঘ লেখা পড়ার ধৈর্য তেমন নেই।
BMW-এর মতো বড় ব্র্যান্ড নিয়ে কিছু অজানা তথ্যের তালিকা পড়তে সবারই ভালো লাগে, আর এসব ছোট পোস্টের মধ্যেই থাকে বেশ খানিকটা মজা।
তাহলে এবার ফেসবুকের অ্যালগরিদমের কথায় আসা যাক। ফেসবুক সবসময় এমন পোস্টগুলোকে বেশি গুরুত্ব দেয়, যেগুলোতে প্রচুর লাইক, কমেন্ট বা শেয়ার হয়। ‘অজানা তথ্য’ টাইপের পোস্ট দেখে মানুষ, বিশেষ করে যারা BMW বা গাড়ির ভক্ত, সহজেই লাইক বা শেয়ার করে। আর যত বেশি মানুষ রিঅ্যাক্ট করে, ফেসবুক আরও বেশি মানুষকে সেই পোস্ট দেখাতে থাকে। এভাবেই পোস্টটা ছড়িয়ে পড়ে।
#BMW হ্যাশট্যাগও এই পোস্টগুলোর জনপ্রিয়তার আরেকটা কারণ। হ্যাশট্যাগের মাধ্যমে BMW প্রেমীরা সহজেই এই ধরনের পোস্ট খুঁজে পায়। BMW বিশ্বব্যাপী এতটাই জনপ্রিয় যে, এই ধরনের পোস্ট সহজেই ভাইরাল হয়ে যায়। আর যখন একবার একটা BMW বিষয়ক পোস্ট ভাইরাল হয়, অন্য পেইজ বা ব্যবহারকারীরা সেই পোস্টের সফলতা দেখে নিজেদের পোস্ট বানাতে শুরু করে।
এখন আপনি এই Ten unknown facts about #BMW ট্যাগ দিলে আপনার পোস্টের রিচ বেড়ে যাবে। অ্যালগরিদমের এই কৌশল যে শুধু সাধারণ ফেইসবুক ব্যবহারকারীরা করছেন তা নয়। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানও এই তরিকা ব্যবহার করছে। বিশেষ করে বিপণন বা মার্কেটিংয়ের কাজে। এই ট্রেন্ডিং ট্যাগ ব্যবহার করে প্রচার বাড়ানো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্যতম টুল।
এক কথায় আপনার ফিডে BMW এর এসব পোস্টে হরদম আসার পেছনে মূল কারণ হলো ফেসবুকের অ্যালগরিদম আর BMW-এর ভক্তদের বিশাল সংখ্যা। সব মিলিয়ে, কন্টেন্ট অথবা পোস্টের রিচ বাড়ানোর জন্য বা ভাইরাল করার জন্য এটা একটা আদর্শ রেসিপি।
বিজ্ঞাপন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প