ইব্রাহিম রাইসির স্মরণে দেশে দেশে শোক


প্রকাশিত: ০৮:২০ ২০ মে ২০২৪
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানসহ তার ছয় সফরসঙ্গীর নিহতের ঘটনায় ইরানের জনগণকে স্বান্তনা ও তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বের অন্তত ৪ টি দেশ ইতোমধ্যে রাইসির মৃত্যুতে শোক পালনের ঘোষণা দিয়েছে।
রাইসির স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সিরিয়া ও লেবানন। এই দু’টি দেশই ইরানের ঘনিষ্ঠ মিত্র। লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়মিত সহায়তা দেয় ইরান; আর ইরানের প্রতক্ষ্য সহযোগিতা ব্যতীত সিরিয়ায় বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার গত এক দশকেরও বেশি সময় ধরে টিকে থাকতে পারত না।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বৌ হাবিব সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘(নিহত হওয়ার)সংবাদটি শোনার পর আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি, তা আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ইরানের প্রেসিডেন্টকে আমি আন্তরিক সম্মান করতাম, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন।’
সিরিয়ার প্রেসিডেন্টও নিজের ব্যক্তিগত শোকবার্তায় রাইসি ও তার সফরসঙ্গীদের নিহতের ঘটনায় আন্তরিক শোক জানিয়েছেন।
এদিকে রাইসির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারত-পাকিস্তানও। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার পালন করা হবে এই শোক। এই দিন ভারতজুড়ে সব সরকারি-আধাসরকারি ভবনে ভারতের পতাকা অর্ধনমিত থাকবে, রাষ্ট্রীয়ভাবে কোনো উদযাপন কর্মসূচিও এদিন স্থগিত থাকবে।
রাইসির নিহতের সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এবং ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে প্রেসিডেন্ট রাইসি তার সংক্ষিপ্ত মেয়াদে যে ভূমিকা রেখেছেন, তা আমরা সবসময় স্মরণে রাখব। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সদস্যদেরকে আন্তরিক স্বান্তনা জানাচ্ছি।’
পাকিস্তানও এ ইস্যুতে এক দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক সোমবার এক এক্সবার্তায় বলেন, ‘ভাতৃপ্রতীম দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মৃত্যুতে পাকিস্তান ভারাক্রান্ত। শোকসন্তপ্ত এই পরিস্থিতিতে তাই আগামীকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন দেশজুড়ে জাতীয় পতকা অর্ধনমিত রাখা হবে।’
রোববার ইরান-আজারবাইজান সীমান্তের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী চপার হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে রাইসুর সফরসঙ্গীহিসেবে ইরানের পররাষ্টমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৬ জন সফরসঙ্গী ছিলেন।
সোমবার কপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া সেই চপারটির কোনো যাত্রীই বেঁচে নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




