লেবাননের রাজধানীতে বিমান হামলায় বাংলাদেশি নিহত

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ নিজাম ছবি: পাসপোর্ট থেকে নেওয়া

প্রকাশিত: ০১:১৮ ৩ নভেম্বর ২০২৪
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ নিজাম। পাসপোর্ট অনুযায়ী, তাঁর বয়স ৩১ বছর ১১ মাস। তাঁর বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস। মা মোসা. আনোয়ারা বেগম। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকায়।
বৈরুতের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকার কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শফে অবস্থানকালে) নিজাম বিমান হামলার শিকার হন। তিনি ঘটনাস্থলেই মারা যান।
কূটনৈতিক সূত্র জানায়, নিজামের স্ত্রী লেবাননেই আছেন। তাঁর সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে। যুদ্ধপরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে নিজামের মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে না বলে তাঁকে জানানো হয়েছে।
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময়-সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেক ধরে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চালাচ্ছে স্থল অভিযানও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে আল-জাজিরা জানায়, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৭ জন মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১৩ হাজার ৪৭।
নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




