গ্রিসে নৌকাডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুতে ৯ মিসরীয়র বিচার শুরু


প্রকাশিত: ০৩:৩৩ ২১ মে ২০২৪
সাগরপথে ইউরোপে মানবপাচারের সময় ট্রলারডুবে শত শত অভিবাসনপ্রত্যাশীর নিহতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিসরের ৯ জন নাগরিকের বিচার শুরু হয়েছে দক্ষিণ গ্রিসের একটি আদালতে।
গত বছর ১৪ জুন আদ্রিয়ানা নামের একটি মাছধরা ট্রলার ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশীসহ ভূমধ্যসাগরে ডুবে যায়। লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই ছিলেন সিরিয়া, পাকিস্তান এবং মিসরের নাগরিক।
ডুবে যাওয়া সেই ট্রলারটি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল ১০৪ জনকে জীবিত এবং ৮২ জনকে । বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত প্রতিরক্ষা এবং অ্যাসাইলাম অপারেশন ব্যবস্থাকে প্রায় কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। এমনকি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এ ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করে গ্রিসের কোস্টগার্ড বাহিনী। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এরা সবাই আড্রিয়ানার মালিকপক্ষের লোক-কর্মচারী এবং মানবপাচারের সঙ্গে যুক্ত। জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের সাক্ষ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাদের।
গ্রিসভিত্তিক কিছু মানবাধিকার সংস্থা এই বিচারের আপত্তি জানিয়েছিল। মঙ্গলবার বিচার শুরুর দিন আদালতের সামনে কিছু মানুষ বিক্ষোভও শুরু করেছিলেন। তবে সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে আদালত পুলিশ এবং দু’জনকে গ্রেপ্তারও করেছে।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ ফ্রন্টেক্স এক বিবৃতিতে জানিয়েছে, সীমাহীন ঝুঁকি সত্ত্বেও সাগরপাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের প্রবণতা বাড়ছে।
সূত্র : এপি, আল আরাবিয়া
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




