‘আমেরিকা ফার্স্ট’ ট্রাম্পের প্রিয় ফুটবল ক্লাব কিন্তু আমেরিকান নয়!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:৫৬ ২২ জানুয়ারী ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল (সকার) তেমন জনপ্রিয় নয়। বেসবল, আমেরিকান ফুটবল এবং বাস্কেটবলই সেখানে প্রধান আলোচনার বিষয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। শৈশব থেকেই ফুটবলের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।
ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যখন নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে পড়তেন, তখন তিনি রাইট উইঙ্গার হিসেবে ফুটবল খেলতেন। ইউরোপীয় ফুটবলের প্রতি তার আগ্রহও সেই সময় থেকেই। ট্রাম্পের প্রিয় ক্লাব হলো ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড, যারা ১৩ বার প্রিমিয়ার লিগ জিতেছে।
ফুটবলের প্রতি ভালোবাসা ট্রাম্পের পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তার ছেলে ব্যারন ট্রাম্প ফুটবলের প্রতি দারুণ আগ্রহী। ব্যারন একসময় মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ডিসি ইউনাইটেডের অ্যাকাডেমি দলের সদস্য ছিলেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড নয়, ব্যারনের প্রিয় ক্লাব লন্ডনের আর্সেনাল।
এদিকে ট্রাম্পের নাতি, ইভাঙ্কা ট্রাম্পের ছেলে থিওডোর জেমস পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই) ক্লাবের ভক্ত।
ফুটবলে বিনিয়োগের বিষয়েও একসময় আগ্রহ দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লাতিন আমেরিকার আতলেতিকো নাসিওনাল ক্লাব কেনার কথা বিবেচনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




