মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল: বেন-গভির!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৩১ ১০ ফেব্রুয়ারী ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে। খবর আনাদোলু এজেন্সির।
স্থানীয় একটি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দা করেছেন। তিনি বলেন, "আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম। কারণ, এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।"
মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়া সমালোচনা করে বেন-গভির বলেন, "আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের। কারণ, এটি হামাসকে উপকৃত করে।"
তিনি আরও বলেন, "স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই।"
বেন-গভির বলেন, "যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না।"
গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন-গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে ‘স্বেচ্ছায় অভিবাসন’ করানোর দাবি করে আসছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




