প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর

প্রকাশিত: ১১:৩১ ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ফের প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারক করতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সচিবালয়ে অবস্থান করেন তিনি।
এর আগে গত ১০ অক্টোবর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শেষ মুহূর্তে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষা স্থগিত করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা হাজারো চাকরিপ্রার্থী ভোগান্তিতে পড়েন।
নতুন সূচি অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কঠোর পুলিশি পাহারায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর পাশাপাশি মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সচিবালয়ে অবস্থান করেন।
কর্তৃপক্ষের লক্ষ্য, আগের পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার পুনরাবৃত্তি ঠেকিয়ে স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ পরীক্ষা নিশ্চিত করা।
তথ্যটি প্রথম আলো ও বাংলা ট্রিবিউনসহ একাধিক সংবাদমাধ্যমে নিশ্চিত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




