জন ল্যান্ডাউ টাইটানিকের প্রযোজক আর নেই


প্রকাশিত: ১১:৫৫ ৮ জুলাই ২০২৪
‘টাইটানিক’,‘অ্যাভাটার’ সিনেমার বিশ্ববিখ্যাত প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
প্রযোজকের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার (ছেলে জেমি ল্যান্ডো এবং জোডি এবং তার স্ত্রী জুলি)। মৃত্যুর তথ্য জানালেও কবে, কীভাবে এবং কী কারণে জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, হঠাৎ অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে হলিউড ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনও।
পরিচালক জেমস ক্যামেরনের অস্কারজয়ী সিনেমা ‘টাইটানিক’-র হাত ধরেই প্রযোজকের তালিকায় নাম লেখান জন ল্যান্ডাউ।
বিশ্বব্যাপী ‘টাইটানিক’ আয় করে ১ বিলিয়ন ডলারেরও বেশি। হলিউডে এটিই ছিল প্রথম সিনেমা যেটি বিশ্বব্যাপী এত অর্থ আয় করে।
অস্কারেও বাজিমাত করে সিনেমাটি। ১১টি ক্যাটাগরিতে জিতে নেয় পুরস্কার। আর এ সিনেমার প্রযোজনা সংস্থা ‘লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের’ প্রধান অপারেটিং অফিসার ছিলেন জন।
জনের মৃত্যুতে ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান জন বার্গম্যান এক বিবৃতিতে লেখেন, জন ছিলেন একজন স্বপ্নদর্শী যার ছিল অসাধারণ প্রতিভা। তাই বড় পর্দায় কিছু অবিস্মরণীয় গল্প নিয়ে এসেছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের চিহ্ন রেখে গেছেন। একজন আইকনিক এবং সফল প্রযোজক ছিলেন ল্যান্ডাউ।
অ্যাভাটার তারকা জো সালদানা জনকে উদ্দেশ করে লেখেন, আপনার বুদ্ধি এবং সমর্থন আমাদের অনেককে জনপ্রিয় হতে সাহায্য করেছে। এজন্য আমরা সব সময় কৃতজ্ঞ থাকব। আপনার উত্তরাধিকার আমাদের অনুপ্রাণিত করবে এবং আমাদের জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবে।
১৯৮০ সালে সিনেমা জগতে প্রথম পা রাখেন জন। তখন প্রযোজক ছিলেন না। ক্যারিয়ার শুরু করেন প্রোডাকশন ম্যানেজার হিসেবে। এরপর কঠোর নিষ্ঠা আর পরিশ্রমে তিনি হয়ে ওঠেন একজন সফল প্রযোজক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




