১৫ দিনের সন্তানকে জীবন্ত দাফন! চিকিৎসার খরচ নেই দাবী


প্রকাশিত: ০৩:১৬ ৮ জুলাই ২০২৪
শিশুটির বয়স মাত্র ১৫ দিন। কিন্তু তার চিকিৎসা করানোর মতো আর্থিক সক্ষমতা নেই- এমন দাবিতে নিজের সেই শিশু সন্তানকে জীবন্ত দাফন করেছেন এক ব্যক্তি।
মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধ স্বীকার করেছেন তিনি। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়ার মতো জঘন্য অপরাধের দায়ে তৈয়ব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নিজের অভাবের কথা উল্লেখ করে তৈয়ব দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই তাকে বস্তায় ভরে দাফন করেন তিনি।
এআরওয়াই নিউজ বলছে, পুলিশ অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে।
আদালতের নির্দেশের পর শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




