যুদ্ধ থামতেই পাকিস্তানে বিজয়ের উচ্ছ্বাস, চলছে মিষ্টি বিতরণ


প্রকাশিত: ১১:১৩ ১০ মে ২০২৫
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যেই আজ শনিবার (১০ মে) দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এই খবরে পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়েছে স্বস্তি ও আনন্দের জোয়ার। রাজধানী ইসলামাবাদ থেকে লাহোর, করাচি থেকে মুজাফফরাবাদ—সব শহরেই মানুষ রাস্তায় নেমে আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছে। চলছে মিষ্টি বিতরণ, শোনা যাচ্ছে 'পাকিস্তান দীর্ঘজীবী হোক' ধ্বনি।
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন শহরে সাধারণ মানুষ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে জাতীয় গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন। অনেকে এটিকে দেশের জন্য একটি কূটনৈতিক বিজয় বলেও মনে করছেন।
লাহোর শহরের বাসিন্দা যুবক মোহাম্মদ ফতেহ বলেন, “এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের সেনাবাহিনী শক্তির সঙ্গে জবাব দিয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ছাড়া ভারতের আর কোনো পথ খোলা ছিল না।”
ইসলামাবাদে ৪৫ বছর বয়সী গৃহবধূ জুবাইদা বিবি আনন্দ প্রকাশ করে বলেন, “যুদ্ধ কেবল দুঃখ-কষ্ট বয়ে আনে। আমরা খুশি যে শান্তি ফিরে আসছে। আমার কাছে এটা ঈদের মতো লাগছে। আমরা জিতেছি।”
এদিকে পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদেও দেখা গেছে স্বস্তির ছোঁয়া। যুদ্ধবিরতির খবরে অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী বলেন, “আমাদের জন্য শান্তি মানেই বেঁচে থাকা। আমরা যথেষ্ট কষ্ট সহ্য করেছি। আমি খুশি যে পাকিস্তান ও ভারত উভয়ই একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যালে’ একটি বিবৃতি দেন। তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
ট্রাম্পের ঘোষণার পরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়, সারাদিন কূটনৈতিক তৎপরতার পর একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে, যার মাধ্যমে সামরিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধবিরতি যদি স্থায়ী হয়, তাহলে এটি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




