ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত জবাব’ দিতে প্রস্তুত তেহরান!


প্রকাশিত: ০১:৩৬ ২৪ মে ২০২৫
আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে ইরান ও ইসরাইলকে কেন্দ্র করে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হুমকি নতুন কিছু নয়, তবে সম্প্রতি ফাঁস হওয়া পরিকল্পনাগুলো তেহরানের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরাইল পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালায়, তাহলে এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হবে।
আরাকচি জানান, এই পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-কে ইসরাইলের হুমকির নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান।
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রও ইসরাইলকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরাইল যদি কোনো আগ্রাসনে যায়, তাহলে তার জবাব হবে ধ্বংসাত্মক ও চূড়ান্ত। ইরানের সেনাবাহিনী যেকোনো হামলার জবাবে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে বলেও জানান তিনি।
ইরানের এক রাজনৈতিক সূত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ‘প্রেস টিভি’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র কথিত কূটনৈতিক উদ্যোগের আড়ালে আসলে ইসরাইলের পরিকল্পনাকেই বাস্তবায়ন করতে চায়। সামরিক পদক্ষেপ ছাড়াও রাজনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাই ওয়াশিংটনের মূল উদ্দেশ্য বলেও মন্তব্য করা হয়েছে।
ইসরাইল ও ইরানকে ঘিরে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




