লেবাননে ইসরাইলি হামলায় ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৫


প্রকাশিত: ০১:০০ ২২ সেপ্টেম্বর ২০২৫
লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেইল শহরে ইসরায়েলের চালানো এক ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। হামলায় নিহত তিন শিশু সেলিন, হাদি ও আসিল এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। শিশুদের মা গুরুতর আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, এতে আরও দুজন আহত হন।
ইসরায়েল দাবি করেছে, এ হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে। তবে তারা স্বীকার করেছে, সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে। ইসরায়েল প্রায়ই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তেলআবিবের দাবি, ইরান-সমর্থিত এ সংগঠন যাতে নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে, সেজন্যই এসব পদক্ষেপ। গত যুদ্ধেই হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হয়, যার মধ্যে দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহও ছিলেন।
হামলার পর লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি প্রশ্ন তোলেন— “লেবাননের শিশুরাই কি ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করছে? নাকি বিনা জবাবদিহিতায় বেসামরিক মানুষ হত্যা করাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আসল হুমকি?”
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে “নতুন হত্যাযজ্ঞ” আখ্যা দিয়ে বলেন, এটি নৃশংস অপরাধ। দক্ষিণাঞ্চলে নিজ গ্রামে ফিরে আসা মানুষদের ভয় দেখানোর উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানান।
এদিকে লেবাননের শ্রমমন্ত্রী মোহাম্মদ হায়দার অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে নিশানা করছে। তার ভাষায়, “এই পরিকল্পনা সফল হবে না, কারণ দক্ষিণের মানুষের ইচ্ছাশক্তি অপরাধীর শক্তির চেয়ে বেশি শক্তিশালী।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ হিজবুল্লাহবিরোধী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সংগঠনটিকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে আসছে। চলতি মাসের শুরুতে লেবানন সেনাবাহিনী সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা উপস্থাপন করেছে। তবে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল হামলা অব্যাহত রাখা এবং দক্ষিণ লেবাননের অংশ দখল করে রাখার কারণে তারা অস্ত্র সমর্পণ করবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




