সৌদিতে ১৩ দিন হাসির উৎসব! উৎসব কি শুধু উৎসব, নাকি প্রশ্নও জাগাবে?


প্রকাশিত: ০৫:৩৯ ২৫ সেপ্টেম্বর ২০২৫
আগামীকাল, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে কমেডি উৎসব। এই উৎসব চলবে টানা ১৩ দিন, যা ৯ অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ জন কমেডিয়ান অংশগ্রহণ করবেন। অংশ নিতে আগ্রহীদের টিকিট কাটতে হবে।
তবে এই আয়োজনকে ঘিরে তীব্র প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থার মতে, সৌদি সরকার এই ধরনের আনন্দমুখর আয়োজনের মাধ্যমে মানুষের নজর তাদের করা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে সরাতে চাইছে।
কারণ, এই কমেডি উৎসব চলাকালীন সময়ে জমাল খাশোগির হত্যার সাত বছর পূর্ণ হবে। সাত বছর আগে তুরস্কে সৌদি সরকারের একটি গুপ্তহত্যাকারী দল সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে, এবং পরবর্তীতে তার মরদেহ গলিয়ে ফেলার চেষ্টা করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেন,
“সৌদিতে বড় অংকের অর্থ পান এমন কমেডিয়ানরা চুপ থাকা উচিত নয়। তারা এই সুযোগে বন্দি মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি করতে পারে। এছাড়া সৌদি সরকারের ফাঁসিতে ঝুলানো মানুষের প্রতি সজাগ থাকা উচিত।”
সংস্থা জানিয়েছে, তারা কিছু কমেডিয়ানের প্রতিনিধি ও ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাননি।
এদিকে, এই কমেডি শোতে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নামকরা কমেডিয়ানরা, যার মধ্যে আছেন কেভিন হার্ট, ডেভ চ্যাপেল, আজিজ আনসারি, পেটে ডেভিডসন এবং জিমি কার।
উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় কমেডি শো হিসেবে অভিহিত করা হচ্ছে। এটি সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে দেশটি তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বিভিন্ন খাতে প্রসারিত করতে চাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




