পাসপোর্ট সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম!


প্রকাশিত: ০৫:২৯ ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশের পাসপোর্ট আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। অর্থাৎ বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্টধারী দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা এবং কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কিছু নাগরিকের ভিসার অপব্যবহার, অবৈধ অবস্থান ও অপরাধমূলক কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এর ফলে অনেক দেশ বাংলাদেশিদের প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই চালাচ্ছে।
অনেকে ভ্রমণ ভিসা নিয়ে বিদেশে গিয়ে অবৈধভাবে কাজ করেন এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করেন। কেউ কেউ ভিসা ব্যবহার করে তৃতীয় দেশে পালিয়ে যান, যা আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে। সাবেক কূটনীতিক মুনশি ফয়জ আহমদ বলেন, “বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থা কমেছে। আগে যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে।”
তিনি আরও জানান, অনেক সময় ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হয়, শুধুমাত্র পাসপোর্টের কারণে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচের দিকে। অন্যদিকে, জাপান, সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্ট আন্তর্জাতিকভাবে শীর্ষে রয়েছে।
বাংলাদেশের পাসপোর্টের দুর্বল অবস্থান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির স্বত্ত্বেও বিদেশে যাতায়াতকে জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে কৌশলগত উদ্যোগ ও ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




