বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিউইয়র্কে হতাহত ৭

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি

প্রকাশিত: ১২:২২ ২৯ জুলাই ২০২৪
বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে আবারও ঝড়লো প্রাণ। নিউইয়র্কের রচেষ্টার সিটির একটি পার্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রচেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন গ্রেগ বেলো এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বেশ কয়েকজনকে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে। গুলিবিদ্ধ নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রতিবছরই এ ধরনের ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




