মার্কিন বিচারব্যবস্থায় নতুন অধ্যায়: পবিত্র কুরআনে হাত রেখে শপথ নিলেন বাংলাদেশি বিচারপতি সোমা সাঈদ


প্রকাশিত: ০৭:৫৪ ২৩ ডিসেম্বর ২০২৫
একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের বিচারপতির দায়িত্ব গ্রহণ করে ইতিহাস গড়লেন সোমা সাঈদ। শপথ গ্রহণের সময় পবিত্র কুরআনে হাত রাখার মাধ্যমে তিনি শুধু নিজের বিশ্বাসের প্রতিই শ্রদ্ধা জানাননি, বরং মার্কিন বিচারব্যবস্থায় একটি বিরল ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউজে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পবিত্র কুরআনে হাত রেখে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ। অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, বিচারক, সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারী বিচারপতির এ অর্জন যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে এ অর্জন উদযাপন করা হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের সরাসরি ভোটে বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা সাধারণত দলীয় ও সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
এর আগে ২০২১ সালে সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক্ট জজ হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনি অঙ্গনে প্রশংসিত হন এবং বাঙালি কমিউনিটির মধ্যেও একটি সুপরিচিত ও সম্মানিত নাম হিসেবে পরিচিতি লাভ করেন।
সোমা সাঈদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্ব, অনুপ্রেরণা ও সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




