বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ, ত্রিপুরা সীমান্তে তীব্র উত্তেজনা


প্রকাশিত: ০২:০৮ ২৩ ডিসেম্বর ২০২৫
ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, নিয়মিত টহল ও সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের সময় হঠাৎ করেই ওই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। তবে কীভাবে বা কোন দিক থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা দ্রুত বিপিন কুমারকে উদ্ধার করে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, আহত জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি ক্ষত পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। যদিও প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত এলাকায় কড়া নজরদারি অব্যাহত আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




