ভারতে যাত্রীবাহী ট্রেনের ১৮ বগি লাইনচ্যুত, হতাহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ ৩০ জুলাই ২০২৪
ভারতে আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় অন্তত দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রেনের অন্তত ১৮টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত দু’জনের প্রাণহানি এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে।
যে ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কোচ। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের বগি এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরে পাঠানো হয়েছে।
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় রেলের একজন ঊধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে। এই দু’টি দুর্ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টা রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাপথও।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি




