বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ হলো ভারতীয় স্পাইসজেট


প্রকাশিত: ০৪:১২ ২০ ফেব্রুয়ারী ২০২৬
আলোচিত ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বকেয়া পাওনা পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।
বাংলাদেশের আকাশসীমায় নিষেধাজ্ঞার ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি। এর ফলে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
জানা যায়, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে। অনেক দিন তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া মেটাতে কর্ণপাত করেনি সেই সংস্থাটি। ফলে বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এটি একটি নিয়মিত ব্যাবসায়িক প্রক্রিয়া। তাদের দাবি, বিমান পরিষেবা সম্পূর্ণ সচল রয়েছে এবং কোনো ফ্লাইট বাতিল হয়নি। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সংস্থাটি তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে এবং ২০২৬ সালের মধ্যে দৈনিক ৩০০টির বেশি ফ্লাইট চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছে।
স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেবজো মহর্ষি বলেন, ‘সম্প্রতি আমরা আমাদের সক্ষমতা দ্বিগুণ করেছি, যা ব্যবসার প্রতি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা পরিষেবা আরো উন্নত করতে এবং যাত্রীদের নির্ভরযোগ্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সংবাদটি প্রকাশ্যে আসতেই স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে শেয়ারবাজারে। বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) গতকাল সংস্থাটির শেয়ারের দাম প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে ঠেকেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি লোকসান করেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




