তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের দাবি, নতুন ভোট চান শ্রীধর ভেম্বু


প্রকাশিত: ১১:৩৬ ৭ মে ২০২৬
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এখন জোট গঠনের চেষ্টায় ব্যস্ত থাকলেও এর মধ্যেই পুনর্নির্বাচনের দাবি উঠেছে।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রযুক্তি প্রতিষ্ঠান জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীল সরকার গঠন কঠিন হয়ে পড়েছে। তাই রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন নির্বাচন আয়োজনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
তিনি বলেন, ‘যেভাবেই সরকার গঠন করা হোক না কেন, তা নানা চাপ ও সমঝোতার কারণে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। তামিলনাড়ু এর চেয়ে ভালো কিছু প্রাপ্য।’
ভেম্বু আরও দাবি করেন, নতুন নির্বাচন হলে বিজয়ের দল টিভিকে সুপার মেজরিটি নিয়ে ক্ষমতায় আসতে পারে। একইসঙ্গে তিনি ভোট কেনাবেচা কঠোরভাবে বন্ধ করার আহ্বান জানান।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ১০ আসন পিছিয়ে রয়েছে দলটি।
সরকার গঠনের লক্ষ্যে বিজয় ইতোমধ্যে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিএম এবং বিজেপির মিত্র দল পিএমকের সমর্থন চেয়েছেন। এছাড়া এআইএডিএমকের সঙ্গেও তাদের বৈঠকের খবর পাওয়া গেছে।
এদিকে কংগ্রেস জানিয়েছে, সংবিধানে বিশ্বাস না করা কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’ জোটে না থাকলে তারা বিজয়কে সমর্থন দিতে পারে। তবে অন্য দলগুলো এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
বুধবার তামিলনাড়ুর গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজয়। তবে এখনো তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে টিভিকের আরও সময় লাগতে পারে।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার




