• বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন সফর নাকি কূটনৈতিক ধোঁয়াশা? আমিরাতে নেতানিয়াহুকে ঘিরে তোলপাড়

গোপন সফর নাকি কূটনৈতিক ধোঁয়াশা? আমিরাতে নেতানিয়াহুকে ঘিরে তোলপাড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৮ ১৪ মে ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত গোপন সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) রাতে নেতানিয়াহুর দপ্তর সফরের তথ্য নিশ্চিত করেছে বলে খবর ছড়িয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই বিষয়টি সরাসরি অস্বীকার করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফর নিয়ে দুই পক্ষের বক্তব্যে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। আমিরাতের দাবি, এমন কোনো সফর ঘটেনি। তবে নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আবুধাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত উষ্ণ ও রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই বিমানবন্দর থেকে নেতানিয়াহুকে ব্যক্তিগত গাড়িতে করে প্রাসাদে নিয়ে যান।

জিভ আঘমোন আরও দাবি করেন, এই সফরের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আলোচিত হবে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সফরটি শুধু আনুষ্ঠানিক নয় বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে এই ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তারা সফরের বিষয়ে আগেই অবগত ছিলেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে এমন সম্পর্ক আরব বিশ্বে বিভাজন সৃষ্টি করছে এবং এটিকে ‘অমার্জনীয় অপরাধ’ বলে আখ্যা দেন। একইসঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি।ৃ

বিজ্ঞাপন

https://moreshopbd.com/