ইরাকে শিয়া মিলিশিয়াদের ওপর গোপন বিমান হামলা, সৌদির সামরিক পদক্ষেপে নতুন উত্তেজনা


প্রকাশিত: ০৩:৩৯ ১৪ মে ২০২৬
ইরান যুদ্ধের সময় ইরাকে সক্রিয় এবং তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করে সৌদি আরবের বিমানবাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে রকেট হামলার ঘটনা ঘটে। উপসাগরীয় অঞ্চলের এই সামরিক তৎপরতার বেশিরভাগ তথ্য যুদ্ধ চলাকালে গোপন রাখা হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরাকি ও পশ্চিমা সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরবের উত্তর সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থানরত মিলিশিয়া ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়। যেসব ঘাঁটি থেকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, সেগুলোই মূল টার্গেট ছিল বলে জানানো হয়েছে।
অন্যদিকে কুয়েত থেকেও ইরাকের অভ্যন্তরে রকেট হামলা চালানো হয়। তবে এসব হামলা কুয়েতি বাহিনী নাকি সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনারা পরিচালনা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সূত্রগুলো বলছে, গত এপ্রিল মাসে দক্ষিণ ইরাকে চালানো একাধিক হামলায় কয়েকজন মিলিশিয়া যোদ্ধা নিহত হন। অভিযানে ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহর একটি ড্রোন ও যোগাযোগ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নির্ভরযোগ্য সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে, গত ৭ এপ্রিলের আগমুহূর্তে এসব হামলার কিছু অংশ পরিচালিত হয়েছিল।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- গোপন সফর নাকি কূটনৈতিক ধোঁয়াশা? আমিরাতে নেতানিয়াহুকে ঘিরে তোলপাড়
- ইরাকে শিয়া মিলিশিয়াদের ওপর গোপন বিমান হামলা, সৌদির সামরিক পদক্ষেপে নতুন উত্তেজনা
- পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, নতুন বিধিনিষেধে শুরু রাজনৈতিক আলোচনা
- কর্নাটকে হিজাবসহ ধর্মীয় প্রতীক ব্যবহারে অনুমতি, বাতিল হলো ২০২২ সালের বিতর্কিত নির্দেশনা
- ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিত, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক
- রাজনীতি থেকে সরে আবার ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কুমিল্লায় অসুস্থ বন্ধুর পাশে অনন্য দৃষ্টান্ত: মনোবল বাড়াতে একসাথে ‘ন্যাড়া’ হলেন ১০ বন্ধু
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার




