জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের ধর্মঘট!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৪ ২১ জানুয়ারী ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠিপত্র এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা কেউ বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারছেন না।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য ঘটনাস্থলে এসেছে। শেষ খবর পাওয়া সকাল শোয়া ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র-ছাত্রী এবং অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষামন্ত্রণালয় থেকে প্রেরিত ছাত্র-ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




