আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না: জ্বালানি উপদেষ্টা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৯ ২২ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আগামী রমজান এবং গরমে দেশে কোনো লোডশেডিং হবে না। শনিবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির বলেন, “গরমের দিনে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। মানুষকে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।” তিনি আরও বলেন, স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার অভ্যাস ত্যাগ করতে হবে। তিনি সকলকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন।
এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি এবং লুটপাটের কথা উল্লেখ করেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ থাকা সত্ত্বেও সরকার গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। বর্তমান পরিস্থিতিতে, গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুৎ ৮.৯০ টাকায় কিনলেও, সরকার ১২ টাকায় কিনছে।
ফাওজুল কবির ভবিষ্যতেও যারা নতুন করে লাইনের গ্যাস চাইবেন, তাদের বাড়তি দাম দিতে হবে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, “৭০ টাকায় গ্যাস কিনে সরকার তা কম দামে দিতে পারবে না।”
এ সময় তিনি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের দিকে জোর দেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




