পারিবারিক আবহে উৎফুল্ল খালেদা জিয়া


প্রকাশিত: ০৩:৫৬ ১১ মে ২০২৫
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে স্বস্তি নিয়ে দেশে ফেরার পরে পারিবারিক আবহে বেশ উৎফুল্লে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেশ কিছু দিন পরে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন তিনি। সেখানে পরিবারের অনেকের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন। সেই আনন্দময় মুহূর্তের কিছু ছবিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা গেছে বেগম খালেদা জিয়ার পড়নে গাঢ় নীল সঙ্গে লাল আর হালকা কমলা রঙের মিশেলে সিল্ক শাড়ি। গলায় মুক্তার মালা। ভাই শামীম ইস্কান্দার বাসায় ড্রয়িং রুমে সোফায় হাসোজ্জ্বল ভঙ্গিতে তিনি বসে আছেন। তার চার চারপাশে ঘিরে আছেন পরিবারের অন্য সদস্যরা।
শনিবার (১০ মে) রাত ৯টা ১৩ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে ভাইয়ের বাসার উদ্দেশ্যে একটি গাড়িতে রওনা হন বিএনপি চেয়ারপার্সন। এ সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ— ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।
দীর্ঘদিন পর বেগম জিয়া পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দারের বাসায় উঠেছিলেন। বহু বছর পর আবার সেখানে গেলেন।
গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।
চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পারমর্শ অনুয়ায়ী তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




