ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদ ৭১ যাত্রী

কক্সবাজার থেকে ছেড়ে আসার পর বাম পাশের একটি ল্যান্ডিং গিয়ার চাকা খুলে পড়লেও নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬। ফ্লাইটটি আজ (শুক্রবার) দুপুর ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। বিমানে থাকা ৭১ জন যাত্রী, যার মধ্যে একজন শিশু ছিল, সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
ফ্লাইটটি পরিচালনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।
তিনি জানান, উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয় এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত রাখা হয়।
এবিএম রওশন কবীর আরও জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে ফ্লাইটটিকে জরুরি ঘোষণা দেওয়া হয় এবং ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয়।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, চাকার সমস্যা শনাক্তের পর দ্রুত কন্ট্রোল টাওয়ারকে অবহিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিজি-৪৩৬ ফ্লাইটটি নির্ধারিত সময়ের কিছু পর দুপুর ২টা ২২ মিনিটে নিরাপদে অবতরণ করে।
বিমান বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক চাকা খোয়া গেলেও বিমানের মতো ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ জরুরি অবতরণে সক্ষম।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি অবতরণের পর বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যাত্রীদের কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক





