আরেকটা এক-এগারোর পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম


প্রকাশিত: ১২:৫৮ ২৪ মে ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে আবারও ২০০৭ সালের ‘এক-এগারো’র মতো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা চলছে। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই বাংলাদেশের রাজনীতি হোক স্বাধীন ও সার্বভৌম। কিন্তু বারবার দেশকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, জাতীয় ঐক্যকে দুর্বল করা হয়েছে। এবারও তেমনই একটা পাঁয়তারা চলছে।”
তিনি দাবি করেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এখন দিল্লি থেকে নতুন করে পরিকল্পনা হচ্ছে—দেশে অশান্তি তৈরির, মানুষকে বিভ্রান্ত করার। আবারও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।”
নাহিদ আরও বলেন, “এখন সময় দেশপ্রেমিক মানুষদের এক হওয়ার। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা ধর্ম ও সংস্কারের প্রতি শ্রদ্ধাশীল, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদেরও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকতে হবে।”
ফেসবুক পোস্টে ড. ইউনূসের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—সংস্কার, ন্যায়বিচার ও ভোটাধিকারের—সেগুলোর প্রতি তাঁকে দায়িত্বশীল থাকতে হবে। রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। আমরা আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই মাসে একটি ঘোষণাপত্র আসবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার শুরু হতে হবে। সেইসঙ্গে একটি রোডম্যাপ দিতে হবে। নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথেই আয়োজন করতে হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




