ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: উদ্বেগ শিক্ষার্থীদের


প্রকাশিত: ১২:৫৪ ১৬ জুন ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) ভোর সকাল ৬টার দিকে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগানে তাদের ঘুম ভাঙে। শেখ মুজিব হলের এক শিক্ষার্থী, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—“বারান্দায় গিয়ে দেখি পরিবাগ মোড়ে প্রায় ১৫ জনের একটি দল। পরে তারা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পকেট গেটের সামনের রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত হলেও তাদের এভাবে সংগঠিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো গভীর উদ্বেগজনক।
ঢাবির আরেক শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, “সকালে পকেট গেটে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। একই দিনে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে আরও ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। তাহলে নিরাপত্তা কোথায়? আজ গেট, কাল যদি হলে হলে হামলা হয়, তখন আমরা কার কাছে যাবো?”
তিনি আরও বলেন, “প্রশাসনের নাকের ডগায় এসব হচ্ছে, অথচ তারা কিছুই জানে না—এটাই কি স্বাভাবিক?”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




