আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা!


প্রকাশিত: ১১:২২ ২৬ জুলাই ২০২৫
আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ১৪ দল এবং বিভিন্ন রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন জোটের নেতারা। তারা জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে নির্বাচনই একমাত্র পথ—এমনটাই প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে এসেছে।
বৈঠক শেষে ১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, প্রধান উপদেষ্টা আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা বা তারিখ তিনি জাতির সামনে তুলে ধরবেন। এর চাইতে আনন্দের খবর আর হতে পারে না। তিনি বলেছেন, বর্তমানে দেশের যে নৈরাজ্য চলছে তার একমাত্র সমাধান হলো নির্বাচন।”
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া বিষয়ে একটি অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জাতিকে পরিষ্কার করে জানাবেন। ববি হাজ্জাজ বলেন, “তিনি আজকের মিটিংয়ে আমাদের সঙ্গে বসে প্রতিশ্রুতি দিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তার পক্ষ থেকে জাতির উদ্দেশে নির্বাচনের সময়সূচি ও বিস্তারিত তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আমাদের সবার। সে প্রত্যাশা প্রধান উপদেষ্টাও তুলে ধরেছেন। আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। তিনি বলেছেন, দেশবাসীকে এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো দমনে রাজনৈতিক সহযোগিতা চাওয়া হয়েছে।”
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কাছে দেশের বর্তমান সংকট তুলে ধরেছেন। তিনি বলেছেন, ৫ আগস্টের আগে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি ঐক্য যেন বজায় থাকে। যাতে পরাজিত কোনো শক্তি সুযোগ নিতে না পারে।”
বৈঠকে ১২ দলীয় জোটের মোস্তফা জামান হায়দার ছাড়াও উপস্থিত ছিলেন—জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএমের ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা এবং জমিয়তের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
উল্লেখ্য, এর আগে গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার আগের দিন রাতে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




