সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা


প্রকাশিত: ০৫:৪১ ৭ আগস্ট ২০২৫
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই সমঝোতা চুক্তির আওতায়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে সরকারি বা ব্যক্তিগত কাজে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন।
চুক্তির ফলে সেনা সদস্যদের আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সরকারি খরচের দিক থেকেও সাশ্রয় নিশ্চিত হবে।
এছাড়াও, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা জোট স্টার এলায়েন্স-এর সুবিধাগুলোও ভোগ করতে পারবেন। এতে বিদেশে কর্তব্যরত অবস্থায় সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি ব্যক্তিগত প্রয়োজনেও তাদের যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
এই চুক্তি শুধু সেনাবাহিনীর সদস্যদের জন্যই নয়, বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




