‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়: এনবিআর


প্রকাশিত: ১১:৪৮ ১০ আগস্ট ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ নামে ভ্রান্ত ধারণা প্রচার করে করদাতাদের বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে প্রভাবিত হয়ে কিছু করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায় সব ঘরে ‘শূন্য’ লিখে জমা দিচ্ছেন। এনবিআর সতর্ক করে জানিয়েছে—এ ধরনের জিরো ট্যাক্স রিটার্ন দাখিল সম্পূর্ণ বেআইনি এবং আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।
রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো ধারা বা বিধান নেই। একজন করদাতাকে অবশ্যই তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। কোনো তথ্য গোপন করে বা শূন্য দেখিয়ে মিথ্যা রিটার্ন দাখিল করলে আইনটির ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত আয়ের পরিমাণ করযোগ্য না হলেও রিটার্নে সব তথ্য সঠিকভাবে প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু প্রকৃত তথ্য গোপন করে ‘জিরো’ দেখানোর কোনো সুযোগ নেই।
এনবিআর করদাতাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক তথ্য প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভুয়া ‘জিরো রিটার্ন’ পরামর্শদাতাদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে কেউ অযথা কারাদণ্ড বা অর্থদণ্ডের ঝুঁকিতে না পড়েন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




