হাজী সেলিমের বাড়ি যৌথবাহিনীর ঘেরাও! ঘরে আসলে কী ছিল?


প্রকাশিত: ০৩:১৮ ২৮ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর আজিমপুর দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ করেই ভবনটি ঘিরে ফেলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সূত্র জানিয়েছে, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাড়ির মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো সংবলিত স্টিকারও পাওয়া গেছে। তবে গাড়িগুলোর মালিকানা বা বৈধ কাগজপত্র সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি ভবনের ম্যানেজার।
এ ঘটনায় ভবনের ম্যানেজারকে আটক করেছে যৌথবাহিনী। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অভিযানের কারণে এলাকায় ব্যাপক কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, হাজী সেলিম দীর্ঘদিন ধরে আলোচনায়-সমালোচনায় থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর বাসভবন ঘিরে যৌথবাহিনীর এ অভিযান নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




