বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট ফ্ল্যাগস্ট্যান্ডের উদ্বোধন ১ নভেম্বর


প্রকাশিত: ০১:৪৭ ৩০ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তেতুলিয়া প্রশাসন। আগামী শনিবার (১ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী।
ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
তেতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পঞ্চগড়বাসীর দাবি ছিল এমন একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপনের।
এ বিষয়ে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, “বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রতিদিন আমাদের জাতীয় পতাকা স্বগর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। এটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক হয়ে থাকবে।”
বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এই ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধনের মধ্য দিয়ে সীমান্ত এলাকার সৌন্দর্য ও জাতীয় মর্যাদার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




